তারেক রহমানের সঙ্গে জাতীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎ
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সন কার্যালয়ে এই সাক্ষাৎ সম্পন্ন হয়।
সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং ব্যবস্থাপনা কমিটির সদস্যরা—কবি আবদুল হাই শিকদার, সৈয়দ আবদাল আহমেদ, কাদের গনি চৌধুরী, কেএম মহসীন এবং জাহিদুল ইসলাম রনি।
আরও পড়ুন: তাহসিফের মৃত্যু ঘিরে নতুন বিতর্ক, ভিডিও ফাঁস নিয়ে কী বলেছিলেন তিনি?
এছাড়া জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য আতিকুর রহমান রুমনও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎটি উভয় পক্ষের মধ্যে মতবিনিময় ও সাংবাদিক সম্প্রদায়ের বিষয়াবলি নিয়ে সংলাপের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: রাষ্ট্রীয় কাঠামো সংস্কার না হলে ক্ষমতায় যিনিই যাবেন হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম





