ঢাকা-৮ আসনে ১২টি কেন্দ্রে এগিয়ে মির্জা আব্বাস

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা-৮ আসনের ১২টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে এগিয়ে রয়েছেন ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস। এসব কেন্দ্রে তিনি মোট ৯২৬ ভোটে লিড নিয়েছেন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে গণনা শেষে বেসরকারিভাবে পাওয়া ফলাফলে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গণনা শেষে ১২টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন মোট ৭ হাজার ৪২৩ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলাকলি প্রতীকের প্রার্থী নাসীরউদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৬ হাজার ৪৯৭ ভোট।

আরও পড়ুন: লংমার্চে ১১ দলের শক্তি প্রদর্শন, লংমার্চের আপত্তি জানিয়ে আলোচনার আহ্বান বিএনপির

ফলাফলের হিসাবে দেখা যায়, মির্জা আব্বাস তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৯২৬ ভোট বেশি পেয়েছেন। তবে এটি এখন পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফলাফল; বাকি কেন্দ্রগুলোর ফলাফল এলে সামগ্রিক চিত্রে পরিবর্তন আসতে পারে।