তারেক রহমানই হচ্ছেন আগামী প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ন, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৬:২৮ অপরাহ্ন, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই তারেক রহমান বাংলাদেশের নেতৃত্বে আসবেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল আয়োজিত নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপি মহাসচিব। এ সময় মঞ্চে তারেক রহমান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: এমপি গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার যেকোনো সময়

মির্জা ফখরুল বলেন, সাম্প্রতিক নির্বাচনের ফলাফল প্রমাণ করেছে যে তারেক রহমানের নেতৃত্বে দল যেমন সুসংগঠিত ও ঐক্যবদ্ধ, তেমনি দেশের জনগণও ঐক্যের বার্তা দিয়েছেন। তিনি দাবি করেন, এ নির্বাচনে উদার গণতন্ত্রের পক্ষে জনগণের স্পষ্ট সমর্থন প্রতিফলিত হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আরও পড়ুন: সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার