এবার রাজনৈতিক বিতর্কে ইনকিলাব

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ২:০১ অপরাহ্ন, ২২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ২:০১ অপরাহ্ন, ২২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে এ বিষয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন ডা. শফিকুর রহমান।

রোববার ভোর ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি লেখেন, “ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।” পোস্টটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: সাংস্কৃতিক বাহিনী ছাড়া আন্দোলন সফল হয় না: রিজভী

পোস্ট দেওয়ার চার ঘণ্টার মধ্যে এতে প্রায় ২ লাখ ২৫ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়ে। মন্তব্য জমা হয় প্রায় ২৬ হাজার এবং শেয়ার হয় অন্তত ৩ হাজার ২০০ বার।

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এক বক্তব্যে বলেন, “বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না। ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘ইনকিলাব মঞ্চ’—এগুলোর সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই।” তিনি আরও বলেন, “এগুলো বললে আমাকে ভারতের দালাল বানিয়ে ফেলবে, তারপরও আমি বলব। কারণ, আমার জীবন আছে বলেই আমি মুক্তিযুদ্ধে গিয়েছি এবং আমি মন্ত্রী হয়েছি।”

আরও পড়ুন: ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

মন্ত্রীর ওই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। একই প্রসঙ্গে এর আগে পোস্ট দেন হাসনাত আব্দুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম। সর্বশেষ জামায়াত আমিরের পোস্ট ঘিরেও অনলাইন প্ল্যাটফর্মে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।