শাহরুখ, প্রীতির পর ক্রিকেট দল কিনলেন সঞ্জয় দত্ত

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৬:০২ অপরাহ্ন, ২২ জুন ২০২৩ | আপডেট: ১২:০২ অপরাহ্ন, ২২ জুন ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শাহরুখ খান প্রীতি জিন্টার পর এবার ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলেন আরও এক বলিউড তারকা সঞ্জয় দত্ত।

জিম্বাবুয়েতে প্রথমবারের মত কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হতে যাচ্ছে। প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ‘জিম অ্যাফ্রো টি১০’। সেই লিগেরই একটি দল কিনেছেন সঞ্জয়।

আরও পড়ুন: আর্থিক নিরাপত্তা ক্রীড়াবিদদের মানসিক চাপ কমাবে

৯ দিনের এই লিগে খেলবে ৫টি দল। সঞ্জয়ের কেনা দলের নাম 'হারারে হ্যারিকেনস'। অন্য দলগুলি হলো- ডারবান কলন্দর্স, কেপটাউন স্যাম্প আর্মি, বুলাওয়ে ব্রেভস এবং জোবার্গ লায়ন্স। ৩টি দল দক্ষিণ আফ্রিকার শহরের নামে। আগামী ২ জুলাই ক্রিকেটারদের ড্রাফট আয়োজিত হবে। 

শাহরুখ  খান আইপিএলের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনেছেন আর বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত কিনলেন একটি দল।

আরও পড়ুন: ভারতের বিপক্ষে ড্র, সেমিতে নেপালকে পেল বাংলাদেশ

দল কিনে সঞ্জয় বলেন, “ভারতে ক্রিকেটকে ধর্মের মতো দেখা হয়। আমাদের দেশের অন্যতম বড় খেলা এটা। বিশ্বের বিভিন্ন কোণে এই খেলা যাতে ছড়িয়ে পড়ে সেটা দেখা আমাদের দায়িত্ব। ক্রিকেটে জিম্বাবুয়ের অনেক ইতিহাস রয়েছে। তার সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। সমর্থকদের নতুন আনন্দ উপহার দিতে চাই। আশা করি ‘জিম অ্যাফ্রো টি১০’ প্রতিযোগিতায় হারারে হারিকেনস ভালো খেলবে।”

২০ জুলাই শুরু হবে টুর্নামেন্ট। চলবে ২৯ জুলাই পর্যন্ত। সবকটি ম্যাচই হবে হারারে শহরে। অ্যারিস গ্রুপের চেয়ারম্যান এবং সিইও সোহন রায়ের সঙ্গে যুগ্ম ভাবে এই দলটি কিনেছেন বলিউডের তারকা।