নেপালকে উড়িয়ে সুপার ফোরে উঠল ভারত

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ৫:৫৮ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নেপালকে পাত্তাই দিল না ভারত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নেপালকে ১০ উইকেটে হারাল রোহিত শর্মারা। এশিয়া কাপের সুপার ফোরে উঠল তারা। বৃষ্টির কারণে ভারত-পাকিস্তান ম্যাচ ভেস্তে গিয়েছিল। নেপালের বিপক্ষেও সেই আশঙ্কা ছিল। কাট-অফ সময়ের ৫ মিনিট আগে খেলা শুরু করেন আম্পায়ারেরা। 

প্রথমে ভারতের সামনে টার্গেট ছিল ৫০ ওভারে ২৩১ রান। পরে বৃষ্টির কারণে লক্ষ্য কমে দাঁড়ায় ২৩ ওভারে ১৪৫ রান। আরামসে সেই রান তুলে ফেলেন রোহিত শর্মারা। ফলে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ এ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার ফোরে গেল ভারত। এই গ্রুপ থেকে প্রথম দল হিসেবে জায়গা করেছে পাকিস্তান। আর পাকিস্তানের পরে এবার ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিলো নেপাল।

আরও পড়ুন: আফগানিস্তানের জয়ে ২০২৭ বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের

কাট-অফ সময়ের ৫ মিনিট আগে খেলা শুরু করতে পারেন আম্পায়ারেরা। প্রথমে ভারত রান তাড়া করতে নেমে ২.১ ওভারে যখন ভারতের রান বিনা উইকেটে ১৭, তখনই আবার বৃষ্টি শুরু হয়। 

বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। সময় নষ্ট হওয়ায় ভারতের লক্ষ্য কমে দাঁড়ায় ২৩ ওভারে ১৪৫ রান। তাতে অবশ্য সমস্যা হয়নি ভারতের। ওভার কমে যাওয়ায় আক্রমণাত্মক ক্রিকেট খেলেন রোহিত ও শুভমান গিল। ৩৯ বলে অর্ধশত রান পূর্ণ করেন রোহিত।

আরও পড়ুন: ইনফান্তিনোর পদত্যাগ দাবি উয়েফা-এএফসি-কনকাকাফের, ফুটবলে নতুন সংকট

১৪ ওভারেই ১০০ রানের জুটি গড়েন তারা। দ্রুত খেলা শেষ করার চেষ্টা করছিলেন ভারতের দুই ওপেনার। শুভমানও নিজের অর্ধশত রান পূর্ণ করেন। শেষ পর্যন্ত ১৭ বল বাকি থাকতে ১০ উইকেটে ম্যাচ জিতে যায় ভারত। রোহিত ৭৪ ও শুভমান ৬৭ রান করে অপরাজিত থাকেন।