কোপা আমেরিকা শেষ নেইমারের
মাস ছয়েক বাকি থাকলেও কোপা আমেরিকার জন্য দল গোছাতে ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দেশগুলো। তবে, এর মাঝে বড় দুঃসংবাদ ব্রাজিল দলে। হাঁটুর চোটে মাঠের বাইরে থাকা নেইমারকে কোপা আমেরিকায় পাওয়া নিয়ে শঙ্কা জেগেছে ব্রাজিল শিবিরে।
চলতি বছর অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে হাঁটুতে চোট পান নেইমার। পরীক্ষার পর জানা যায় তার লিগামেন্ট ছিড়ে গেছে। যেতে হয় অস্ত্রোপচারের টেবিলে। কিন্তু অস্ত্রোপচার সফল হলেও এখনও পুরোপুরি সুস্থ নন নেইমার।
আরও পড়ুন: ভুটানকে ১২ গোল দিয়ে উড়িয়ে দিল বাংলার মেয়েরা
এমনকি নেইমারের সুস্থ হতে আরও সময় লাগবে। সবকিছু মিলিয়ে আসন্ন কোপা আমেরিকায় তাকে পাওয়ার সম্ভাবনা কম ব্রাজিলের। ব্রাজিলের এফএম রেডিও স্টেশন রেদ ৯৮ কে তেমনটাই জানিয়েছেন দলটির চিকিৎসক রদ্রিগো লাসমার।
লামসারের কথায়, ‘আমাদের হাতে বেশিদিন সময় নেই (কোপা আমেরিকার জন্য)। এটা বেশি তাড়াহুড়ো হয়ে যায় নেইমারের জন্য। পুনর্বাসনের ধাপগুলো এড়িয়ে যাওয়া এবং অযথা ঝুঁকি নেওয়ার কোনো মানে নেই। আমরা আশা করছি, আগস্টে ২০২৪-২৫ ইউরোপিয়ান মৌসুমের শুরুতে মাঠে ফেরার জন্য প্রস্তত হবে সে।’
আরও পড়ুন: ভারতে বিশ্বকাপ আয়োজনে অনিশ্চয়তা, যা জানালো বিসিসিআই





