চেলসিকে হারিয়ে লিভারপুল চ্যাম্পিয়ন

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ন, ২৬ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ৮:৫৪ পূর্বাহ্ন, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে অতিরিক্ত সময়ে মাত্র ২ মিনিট বাকি থাকতে ডিফেন্ডার ভিরগিল ফন ডাইকের কর্নার থেকে ভেসে আসা এক হেডেই নিশ্চিত হলো লিভারপুলের ইংলিশ লিগ কাপের শিরোপা। ইএফএল কাপের ইতিহাসে এটি লিভারপুলের দশম শিরোপা। এই প্রতিযোগিতায় তারাই সফলতম দল। 

ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দুই অর্ধে দুই দলই একটি করে গোল করেছিলো। কিন্তু ভিএআর দেখে দুই গোলই বাতিল করে দেন রেফারি। এখানেও গোল করেছিলেন ফন ডাইক। চেলসির হয়ে রাহিম স্টার্লিং। শেষে পর্যন্ত অতিরিক্ত সময়ে গড়ায় ফাইনাল ম্যাচ। এখানেও ম্যাচ টাইব্রেকারে গড়াতে যাচ্ছিলো।

আরও পড়ুন: বিশ্বকাপে ইতিহাস গড়ল মিসর, নিউজিল্যান্ডকে হারিয়ে পেল প্রথম জয়

অবশেষে কস্তাস সিমিকাসের কর্ণারে মাথা ছুঁইয়ে লিভারপুলকে কাঙ্ক্ষিত গোল এনে দেন ভ্যান ডাইক।  একই সঙ্গে বিদায়ী কোচ ইয়ুর্গেন ক্লপকে শিরোপা উপহারই দিলো অল রেডরা।

মোহাম্মদ সালাহ এবং ডারউইন নুনিয়েজকে ছাড়া খেলতে নেমেছিলো লিভারপুর। ইনজুরির কারণে ছিলেন না তারা। শেষ পর্যন্ত তাদের অভাব বোধ করেনি ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

আরও পড়ুন: তিউনিসিয়াকে উড়িয়ে ইতিহাস গড়ল জাপান