মেসিকে অধিনায়ক রেখেই ২০২৬ বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার, নেই ডি মারিয়া

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ২:১৭ অপরাহ্ন, ২৯ মে ২০২৬ | আপডেট: ২:১৭ অপরাহ্ন, ২৯ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে সুপারস্টার লিওনেল মেসিকে অধিনায়ক রেখেই চূড়ান্ত ২৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপ হবে ৩৮ বছর বয়সী ইন্টার মায়ামি তারকা মেসির ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ।

২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী দলের বেশিরভাগ সদস্যই জায়গা পেয়েছেন এবারের স্কোয়াডে। অধিনায়ক মেসির পাশাপাশি দলে রয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজসহ মোট ১৭ জন অভিজ্ঞ ফুটবলার।

আরও পড়ুন: বিসিবি নির্বাচন ঘিরে বিস্ফোরক পোস্ট আসিফ আকবরের

তবে বেশ কিছুদিন ধরে আলোচনা থাকলেও আন্তর্জাতিক অবসর ভেঙে দলে ফেরানো হয়নি আর্জেন্টিনার অভিজ্ঞ উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়াকে। ২০২৪ কোপা আমেরিকা জয়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো এই তারকাকে ছাড়াই বিশ্বকাপ পরিকল্পনা সাজিয়েছে কোচিং স্টাফ। এছাড়া ইনজুরি ও ফিটনেস সমস্যার কারণে স্কোয়াডে জায়গা হয়নি কাতার বিশ্বকাপজয়ী দলের লেফট ব্যাক মার্কোস আকুনার।

অন্যদিকে, ইনজুরির কারণে ২০২২ কাতার বিশ্বকাপ মিস করা মিডফিল্ডার জিওভানি লো সেলসো এবারের দলে জায়গা পেয়েছেন। ২০১৮ রাশিয়া বিশ্বকাপ দলে থাকলেও ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। ফলে এবারই প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন তিনি।

আরও পড়ুন: হামজা-জামালদের নতুন কোচ থমাস ডুলি

এবারের স্কোয়াডে সুযোগ পেয়েছেন কয়েকজন তরুণ প্রতিশ্রুতিশীল ফুটবলারও। তাদের মধ্যে রয়েছেন ভ্যালেন্তিন বার্কো, নিকোলাস পাজ, জিউলিয়ানো সিমিওনে, হোসে মানুয়েল লোপেজ ও থিয়াগো আলমাদা। তারা প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা অর্জনের অপেক্ষায়।

২০২৬ বিশ্বকাপের ‘জে’ গ্রুপে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ জর্ডান ও অস্ট্রিয়া।

এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো। লিওনার্দো বালের্দি, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নাহুয়েল মলিনা।

লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, ভ্যালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, এক্সেকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ।

লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, হোসে মানুয়েল লোপেজ ও লাউতারো মার্টিনেজ।