কোস্টারিকাকে উড়িয়ে বিশ্বকাপের আগে শক্তির জানান দিল কলম্বিয়া
আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতির শক্ত বার্তা দিয়েছে কলম্বিয়া। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টারিকাকে ৩-০ গোলে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে দক্ষিণ আমেরিকার দলটি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় কলম্বিয়া। বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে তারা। এর ফলও পেয়ে যায় দ্রুত। ম্যাচের ১৬তম মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন ডেভিনসন সানচেজ।
আরও পড়ুন: আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর আবারও বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
প্রথম গোলের ছয় মিনিট পর ব্যবধান আরও বাড়ান দলের তারকা ফুটবলার লুইস দিয়াজ। তার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে কলম্বিয়া।
দ্বিতীয়ার্ধেও ঘুরে দাঁড়াতে পারেনি কোস্টারিকা। বরং ম্যাচের ৮০তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে গোল করেন লুইস সুয়ারেজ। তার গোলে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করে কলম্বিয়া।
আরও পড়ুন: ইয়ামেলের জীবনে ১৯ এর অবিশ্বাস্য মিল
বিশ্বকাপের ‘কে’ গ্রুপে রয়েছে কলম্বিয়া। একই গ্রুপে আছে পর্তুগাল, উজবেকিস্তান ও কঙ্গো। আগামী ১৮ জুন উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দলটি। এরপর ২৪ জুন কঙ্গো এবং ২৮ জুন পর্তুগালের মুখোমুখি হবে তারা।





