বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড, স্কটল্যান্ডকে হারাল মরক্কো

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৮:৩৮ পূর্বাহ্ন, ২০ জুন ২০২৬ | আপডেট: ৯:১৯ পূর্বাহ্ন, ২০ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মরক্কোর বিপক্ষে কষ্টার্জিত ড্রয়ের পর সমালোচনার মুখে পড়েছিল ব্রাজিল। তবে হাইতির বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জবাব দিয়েছে সেলেসাওরা। ম্যাথিউস কুনহার জোড়া গোল ও ভিনিসিয়ুস জুনিয়রের এক গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। দুই ম্যাচ শেষে মরক্কোর সমান ৪ পয়েন্ট পেলেও উন্নত গোল ব্যবধানে (+৩) গ্রুপের শীর্ষস্থান দখল করেছে কার্লো আনচেলত্তির দল। মরক্কো (+১) নেমে গেছে দ্বিতীয় স্থানে, আর ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে স্কটল্যান্ড।

আরও পড়ুন: ৬৫ সেকেন্ডেই গোল, লাল কার্ড ও প্যারাগুয়ের নাটকীয় জয়, তুরস্কের বিদায়

ম্যাচের ২৩তম মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন ম্যাথিউস কুনহা। গুইমারেসের পাস থেকে ভিনিসিয়ুস জুনিয়রের নেওয়া শট হাইতির গোলরক্ষক পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হলে ফিরতি বলে জালে বল পাঠান কুনহা।

৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন একই খেলোয়াড়। দ্রুতগতির পাল্টা আক্রমণে ভিনিসিয়ুস জুনিয়রের নিখুঁত পাস পেয়ে সহজেই নিজের দ্বিতীয় গোলটি করেন কুনহা।

আরও পড়ুন: কুনহার জোড়া গোলে হাইতিকে উড়িয়ে ব্রাজিলের দাপুটে জয়

প্রথমার্ধের যোগ করা সময়ে গোলের খাতায় নাম লেখান ভিনিসিয়ুস জুনিয়রও। পাকেতার দারুণ পাস ধরে হাইতির রক্ষণভাগ ভেঙে বক্সে ঢুকে নিখুঁত প্লেসিং শটে বল জালে পাঠান রিয়াল মাদ্রিদ তারকা।

প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ব্যবধান আর বাড়াতে পারেনি ব্রাজিল। যদিও আরও দুটি গোল করেছিল সেলেসাওরা, তবে অফসাইডের কারণে সেগুলো বাতিল হয়। এছাড়া একটি শট পোস্টে লেগে ফিরে আসে।

অন্যদিকে, দ্বিতীয়ার্ধে লড়াকু ফুটবল উপহার দেয় হাইতি। তুলনামূলক দুর্বল দল হয়েও তারা ব্রাজিলের রক্ষণভাগে একাধিকবার চাপ সৃষ্টি করে। ব্রাজিলের গোলরক্ষক কয়েকটি নিশ্চিত গোল রুখে দেন, এমনকি একটি গোললাইন সেভও করতে হয়।

টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে হাইতি। তবে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে তাদের সাহসী পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে ফুটবলপ্রেমীদের।

অন্যদিকে, প্রথম জয় তুলে নিয়ে নকআউট পর্বের পথে বড় পদক্ষেপ নিল ব্রাজিল। তবে রক্ষণভাগের কিছু দুর্বলতা নিয়ে এখনও ভাবতে হবে কোচ কার্লো আনচেলত্তিকে। আগামী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা।