বিশ্বকাপের শেষ ষোলোর মহারণ, পূর্ণাঙ্গ সূচি ও নকআউটে ওঠা ১৬ দল
২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে উত্তেজনা আরও বাড়তে যাচ্ছে। গ্রুপ ও রাউন্ড অব ৩২-এর লড়াই শেষে নির্ধারিত হয়েছে শেষ ষোলোতে খেলা ১৬টি দল। আগামী শনিবার (৪ জুলাই) থেকে শুরু হবে রাউন্ড অব ১৬-এর ম্যাচ। নকআউট পর্বে জায়গা করে নেওয়া দলগুলো হলো—কানাডা, ব্রাজিল, প্যারাগুয়ে, মরক্কো, নরওয়ে, ফ্রান্স, মেক্সিকো, ইংল্যান্ড, বেলজিয়াম, যুক্তরাষ্ট্র, স্পেন, পর্তুগাল, সুইজারল্যান্ড, মিশর, আর্জেন্টিনা এবং কলম্বিয়া।
রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনা ৩-২ গোলে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে। ম্যাচে গোল করে টুর্নামেন্টে নিজের গোলসংখ্যা সাতে নিয়ে যান অধিনায়ক লিওনেল মেসি। এর মাধ্যমে গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে রয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার।
আরও পড়ুন: ফাইনালের আগে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা
শেষ ষোলোতে ওঠা দলগুলোর ফলাফল
- কানাডা ১-০ দক্ষিণ আফ্রিকা
- ব্রাজিল ২-১ জাপান
- প্যারাগুয়ে ৪-৩ (পেনাল্টি) জার্মানি
- মরক্কো ৩-২ (পেনাল্টি) নেদারল্যান্ডস
- নরওয়ে ২-১ আইভরি কোস্ট
- ফ্রান্স ৩-০ সুইডেন
- মেক্সিকো ২-০ ইকুয়েডর
- ইংল্যান্ড ২-১ ডিআর কঙ্গো
- বেলজিয়াম ৩-২ সেনেগাল
- যুক্তরাষ্ট্র ২-০ বসনিয়া ও হার্জেগোভিনা
- স্পেন ৩-০ অস্ট্রিয়া
- পর্তুগাল ২-১ ক্রোয়েশিয়া
- সুইজারল্যান্ড ২-০ আলজেরিয়া
- মিশর ৪-২ (পেনাল্টি) অস্ট্রেলিয়া
- আর্জেন্টিনা ৩-২ কেপ ভার্দে
- কলম্বিয়া ১-০ ঘানা
শেষ ষোলোর পূর্ণাঙ্গ সূচি (জিএমটি)
আরও পড়ুন: ম্যাচ শেষে মেসির সঙ্গে স্মরণীয় মুহূর্তের কথা জানালেন ভোজিনিয়া, পেলেন উপহার
৪ জুলাই (শনিবার)
- কানাডা বনাম মরক্কো — হিউস্টন স্টেডিয়াম, ১৭:০০
- প্যারাগুয়ে বনাম ফ্রান্স — ফিলাডেলফিয়া স্টেডিয়াম, ২১:০০
৫ জুলাই (রোববার)
- ব্রাজিল বনাম নরওয়ে — নিউ ইয়র্ক/নিউ জার্সি স্টেডিয়াম, ২০:০০
- মেক্সিকো বনাম ইংল্যান্ড — মেক্সিকো সিটি স্টেডিয়াম, ০০:০০ (৬ জুলাই)
৬ জুলাই (সোমবার)
- পর্তুগাল বনাম স্পেন — ডালাস স্টেডিয়াম, ১৯:০০
- যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম — সিয়াটল স্টেডিয়াম, ০০:০০ (৭ জুলাই)
৭ জুলাই (মঙ্গলবার)
- আর্জেন্টিনা বনাম মিশর — আটলান্টা স্টেডিয়াম, ১৬:০০
- সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া — বিসি প্লেস, ভ্যাঙ্কুভার, ২০:০০
শেষ ষোলোর সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর মধ্যে রয়েছে পর্তুগাল বনাম স্পেন, ব্রাজিল বনাম নরওয়ে, মেক্সিকো বনাম ইংল্যান্ড এবং আর্জেন্টিনা বনাম মিশর। নকআউট পর্বে একটি হারই বিদায় নিশ্চিত করবে, তাই প্রতিটি ম্যাচই হতে যাচ্ছে বাড়তি উত্তেজনার।





