একমাত্র টেস্টে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
একমাত্র টেস্ট ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথমবারের মতো টেস্ট খেলতে নেমেছে টাইগাররা। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ সময় বেলা ১২টায় শুরু হওয়ার কথা ম্যাচটি।
এই ম্যাচে দুই পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে ধারাবাহিকতার অভাব থাকলেও একাদশে জায়গা ধরে রেখেছেন ওপেনার সাদমান ইসলাম। স্কোয়াডে ফেরার পর একাদশেও সুযোগ পেয়েছেন স্পিনার নাঈম হাসান।
আরও পড়ুন: সতীর্থদের ভালোবাসায় সিক্ত মেসি
স্পিন বিভাগে নাঈমের সঙ্গে রয়েছেন অভিজ্ঞ তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ। পেস আক্রমণে দায়িত্ব পালন করবেন হাসান মাহমুদ ও এবাদত হোসেন।
অন্যদিকে, প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে আফগানিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন রহমত শাহ। তাঁর একাদশেও রাখা হয়েছে তিনজন করে স্পিনার ও পেসার।
আরও পড়ুন: বিদায়ী ম্যাচে মেসির গোল-অ্যাসিস্ট, বেনিনকে হারাল আর্জেন্টিনা
টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত দুইবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। ফলে মুখোমুখি লড়াইয়ে দুই দলের অবস্থান সমান।





