মেহেরপুরে বিএনপি জামায়াতের ৩২ নেতাকর্মী মুক্ত

Abid Rayhan Jaki
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ন, ০৭ অগাস্ট ২০২৪ | আপডেট: ৯:৪০ অপরাহ্ন, ০২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মেহেরপুর জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন গাংনী উপ‌জেলা বিএন‌পি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুসহ বিএনপি জামায়াতের ৩২ নেতাকর্মী। আজ দুপুরে মেহেরপুর আদালত থে‌কে তারা জামিনে মুক্তি পান। 

সরকারের আদেশে গেল পহেলা জুলাই থেকে গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের জামিনের মুক্তির অংশ হিসেবে তারা মুক্তি পেলেন। 

আরও পড়ুন: হেমায়েতপুরে সড়ক-ফুটপাত দখল: নিত্যদিনের যানজট, বাড়ছে জনদুর্ভোগ

মুক্তি পাওয়া নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা দিতে বিপুল সংখ্যক নেতাকর্মী মেহেরপুর জেলা কারাগারের সামনে জড়ো হন। পড়ে তাদেরকে মোটরসাইকেল বহরে নিয়ে যাওয়া হয় নিজ নিজ বাড়িতে।