চুনারুঘাট উপজেলায় কাপর ব্যাবসায়ীক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

Any Akter
আব্দুল জাহির মিয়া, চুনারুঘাট হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ন, ১৯ এপ্রিল ২০২৫ | আপডেট: ৫:৫৬ পূর্বাহ্ন, ৩১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চুনারুঘাট উপজেলায় আব্দুল হাই নামে এক কাপর ব্যাবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ডুলনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ঘটনাস্থলের পার্শ্ববর্তী জারুলিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, দুপুরে আব্দুল হাই ডুলনা গ্রামের রাস্তার পাশে নিজের জায়গা থেকে বাঁশ কাটছিলেন। এ সময় কয়েকজন নারী-পুরুষ এগিয়ে এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়ে আব্দুল হাই ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন: গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন

হত্যার খবর পেয়ে দুপুর ২টার দিকে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলমসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। নিহত ব্যক্তির মরদেহ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ওসি বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে শিগগিরই গ্রেপ্তার করা হবে। পরিচয় গোপন রাখার শর্তে জারুলিয়া এলাকার এক বাসিন্দা বলেন, স্থানীয় মিনারা খাতুন, কাপ্তান মিয়া ও মোতাব্বির মিয়া এ হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন।

আরও পড়ুন: নিত্যপণ্যের বাজারদর নিয়ে এমপি মান্নানের লিফলেট বিতরণ