সুলতানপুর প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় পণ্যসহ ০৫ জন আটক
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায় ব্রাহ্মণপাড়া উপজেলার নয়নপুর বাজার নামক স্থান হতে সালদানদী বিওপির টহল দল কর্তৃক ০২ জুন ২০২৫ তারিখ ০৬০০ ঘটিকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় মাদক চোরাচালানের সময় ৪২লাখ ১৭হাজার টাকা মূল্যের বাংলাদেশি হায়েস গাড়িসহ ৬২ কেজি ভারতীয় গাঁজা এবং ০৫ জন আসামি আটক করে।
আটককৃত হলেন, (১) মো. জাকির হোসেন (২৭), পিতা-রেজাউল করিম, (২) মো. ইব্রাহিম (২৫), পিতা-কিফিল উদ্দিন, (৩) মো. সোহেল (২৭) , পিতা- মৃত নুর ইসলাম, (৪) মো. শাখাওয়াত (৪৮), পিতা-মৃতঃ মহসীন সওদাগর, সকলের ঠিকানা, গ্রাম বাকরাবাদ বলগদী, পোঃ জাহাপুর, থানাঃ মুরাদনগর, জেলাঃ কুমিল্লা এবং (৫) মো. মফিজ (২৭), পিতা-দুলাল ভান্ডারী, গ্রামঃ বেলাগাঁও, পোঃ বোলাকগ্রাম, থানাঃ ফুলবাড়িয়া, জেলাঃ ময়মনসিংহ। আটককৃত আসামীদেরকে ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: ফেনীতে ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাদকবিরোধী অভিযানে সক্রিয় অধিদপ্তর
এছাড়াও একই দিনে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলাধীন সীমান্তবর্তী এলাকা ভবেরমোড়া ও ফুলকুমারী বাজার নামক স্থান হতে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৮৮লাখ ৩০হাজার টাকা মূল্যের ১৩১ টি বিভিন্ন প্রকার ভারতীয় মোবাইল ও ৮৯হাজার ৬০০ পিস বাজি জব্দ করে। জব্দকৃত মালামাল কুমিল্লা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে বলে জানিয়েছেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি।





