শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকের গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

Sadek Ali
নুরুজ্জামান ভূইয়া, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ন, ১৩ জুলাই ২০২৫ | আপডেট: ৯:৩৯ অপরাহ্ন, ০২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুর গ্রামে একটি ভবনের সেপটিক ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় ঠিকাদার মোবাশ্বির মিয়া আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ গ্রামের মানিক মিয়া (৫৫) ও বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের রফিকুল ইসলাম (৩০)।

আরও পড়ুন: হেমায়েতপুরে সড়ক-ফুটপাত দখল: নিত্যদিনের যানজট, বাড়ছে জনদুর্ভোগ

স্থানীয় সূত্রে জানা গেছে, চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ গ্রামের খন্দকার আনোয়ার হোসেন পৌরসভার সাবাসপুর গ্রামে জমি ক্রয় করে বহুতল ভবনের নির্মাণ কাজ করছেন। ঘটনার দিন উল্লেখিত দুই শ্রমিক ট্যাংকের ভিতরে সাটারিং খোলার জন্য নিচে নামেন। বিষাক্ত গ্যাস ধাপে ধাপে দুইজনই অচেতন হয়ে পড়েন। এক সময় সেপটিক ট্যাংকে দুই জনেরই মৃত্যু হয়।

এ ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দুইটি মৃতদেহ উদ্ধার করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার পল্লাব হোম দাস ঘটনাস্থল পরিদর্শন করেন।শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান- দুইজন নির্মাণ শ্রমিক নির্মাণাধীন ট্যাংকের নিচে নামেন সাটারিং খোলার জন্য। এ সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তারা মারা যান।

আরও পড়ুন: ঈশ্বরগঞ্জে ধান কেটে ফেরার পথে হামলা: আহত ১০