নরসিংদীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ১১:০০ অপরাহ্ন, ২৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:০১ অপরাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেছে নরসিংদী জেলা যুবদল।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুতের নেতৃত্বে ভেলানগর জেলা বিএনপির কার্যালয় থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড়ে এসে শেষ হয়।

আরও পড়ুন: কাপাসিয়ায় মোবাইল চুরির ঘটনায় ভাতিজার শাবলের আঘাতে চাচা কৃষকদল নেতা নিহত

এসময় জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আলী ভূঁইয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুর রউফ ফকির রনি, জেলা যুবদলের সহ-সভাপতি ফরহাদ চৌধুরী, সহ-সভাপতি আ. স. ম. সনেট, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, নরসিংদী সদর থানা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির, নরসিংদী সদর থানা যুবদলের সদস্য সচিব মুজাহিদ হোসেন রুবেল, রায়পুরা উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠুসহ জেলা ও উপজেলা নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, রঙ-বেরঙের ফেস্টুন এবং বাদ্যযন্ত্র নিয়ে র‌্যালিতে অংশ নেন।