খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পরিত্যক্ত নবজাতকের পাশে তারেক রহমান

Sadek Ali
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ৫:২১ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পরিত্যক্ত নবজাতকের সহায়তায় বিএনপির ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল’।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৩ নভেম্বর জন্ম নেওয়া এক নবজাতক শিশুকে তার কথিত বাবা–মা পরিত্যাগ করে পালিয়ে যাওয়ার পর শিশুটির খোঁজ নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হাসপাতালে যান বিএনপির “নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল”-এর সদস্যরা। সেলের সদস্যরা শিশুটির চিকিৎসা ও তার সুরক্ষা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন।

আরও পড়ুন: শহীদ প্রেসিডেন্ট জিয়ার স্মৃতিফলকের পাশে টয়লেট নির্মাণে বাউফলে উত্তেজনা

এসময় “নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল”-এর কেন্দ্রীয় সমন্বয়কারী এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম ভার্চুয়ালি হাসপাতালে উপস্থিত চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন এবং সেলের সদস্যদের শিশুটির চিকিৎসা–সংক্রান্ত দিকনির্দেশনা প্রদান করেন। তিনি হাসপাতালের পরিচালক ডা. মো. আইনুল ইসলাম, তত্ত্বাবধায়ক ডা. মো. আক্তারুজ্জামান, সহকারী পরিচালক ডা. আহসান হাবিবসহ অন্যান্য চিকিৎসকদের সঙ্গে কথা বলে শিশুটির সামগ্রিক অবস্থার খোঁজ নেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিশুটির চিকিৎসা এবং সুরক্ষার জন্য আর্থিক সহায়তা ও শিশু সুরক্ষা সামগ্রী হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন সেলের সদস্যরা।

আরও পড়ুন: জাতীয়তাবাদী আদর্শের সংগ্রামী নেত্রী মিনা বেগম মিনির ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়াবাসীকে

এসময় উপস্থিত ছিলেন “নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল”-এর সদস্য ডা. আকরামুজ্জামান, ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ পলাশ, ডা. তাজরুল ইসলাম, ডা. হুমায়রা মুসলিমা বাবলী। এছাড়া উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ শওকত আলী, ডা. মাসুদুর রহমান লিমন, ডা. মশিউর রহমান দীপুসহ অন্যান্য চিকিৎসক, নার্স এবং হাসপাতালের কর্মকর্তা–কর্মচারীরা।