২৯ নভেম্বর অষ্টগ্রাম সাবুদ আলীর বাড়ির ওয়াজ ও দোয়ার মাহফিল
অষ্টগ্রাম সাবুদ আলীর বাড়ির মুর্দেগানের মাগফিরাত কামনায় অষ্টগ্রাম সাবুদ আলীর বাড়ির যুবকবৃন্দের উদ্যোগে ১৬তম ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে। অষ্টগ্রাম সাবুদ আলীর বাড়ির মক্তব প্রাঙ্গণে ২৯ নভেম্বর শনিবার বিকাল ৩টায় আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি থাকবেন নবীনগর নাটঘর ইসলামিয়া মাদ্রাসার শিক্ষা সচিব হযরত মাওঃ নাছির উদ্দিন জালালী।
পল্লী চিকিৎসক মোঃ জহিরুল হকের সভাপতিত্বে ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান বক্তা থাকবেন ঢাকা নারিন্দা শহীদ জামে মসজিদের হযরত মাওঃ ইথতিয়ার আরেফী। বিশেষ অতিথি থাকবেন অষ্টগ্রাম বাজার মাদ্রাসার মুহতামিম হযরত মাওঃ ক্বারী বোরহান উদ্দিন।
আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত
ওয়ায়েজীনে কেরাম উপস্থিত থাকবেন:
অষ্টগ্রাম বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওঃ মুফতি সাদ আব্দুল হান্না
আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি
অষ্টগ্রাম বাজার মাদ্রাসার সিনিয়র শিক্ষক হযরত মাওঃ মুফতি আশরাফুল ইসলাম বিলাল
অষ্টগ্রাম মোহাম্মদ আলী মহিলা মাদ্রাসার হযরত মাওঃ জুনাঈদ আহমদ
ব্রাহ্মণবাড়িয়ার পাইকপাড়া আব্দুল আলিম জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি রহমত উল্লাহ হানাফী
উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত হয়ে দু’জাহানের অশেষ নেকী হাসিল করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।





