সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে শিশুসহ ২টি মরদেহ উদ্ধার

Any Akter
মোঃ রফিকুল ইসলাম জিলু, সাভার প্রতিনিধি
প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৬:৪৪ অপরাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার সাভার উপজেলায় পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে দুইটি পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশের ধারণা, ওই দুই লাশ এক নারী ও এক শিশুর। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে থানা রোড মহল্লার পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রথমে কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করে। পরে ওই শিক্ষার্থী কমিউনিটি সেন্টারের ভেতরে পুড়া লাশ দেখতে পেয়ে ৯৯৯ নাম্বারে ফোন দেন। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

আরও পড়ুন: হেমায়েতপুরে সড়ক-ফুটপাত দখল: নিত্যদিনের যানজট, বাড়ছে জনদুর্ভোগ

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে লাশ দুইটি পুড়ে যাওয়ায় তাদের পরিচয় জানা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান জানান পুলিশের ওই কর্মকর্তা।

এর আগে, ২৯ আগস্ট রাতে একই স্থান থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছিল। তবে ওই নিহত যুবকের এখনো পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

আরও পড়ুন: ঈশ্বরগঞ্জে ধান কেটে ফেরার পথে হামলা: আহত ১০

এরপরে ১১ অক্টোবর রাতে আবারও সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অজ্ঞাত (৩০) এক নারীর অর্ধনগ্ন লাশ উদ্ধার করেছে পুলিশ। এরপরে ১৯ ডিসেম্বর দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড়ে মহল্লার পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেটের ভেতর থেকে এক পুরুষের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। উদ্ধার হওয়া ওই তিন লাশের পরিচয় আজ পর্যন্ত শনাক্ত করতে পারেনি পুলিশ।