সৈয়দপুরে জামায়াত আমীরের কাছ থেকে উদ্ধার হওয়া ৭৪ লাখ টাকা আদালতে জমা

Sanchoy Biswas
পায়েলুজ্জামান রকসি, নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ন, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৬:৫১ অপরাহ্ন, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন বুধবার উদ্ধার হওয়া জামায়াত আমীরের ৭৪ লাখ টাকা, দুইটি মোবাইল সেট ও প্রয়োজনীয় পড়নের কাপড় এখন আদালতে। নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম বুধবার বিষয়টি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ১১টায় ঢাকা থেকে ইউএস বাংলা বিমানে সৈয়দপুরে অবতরণ করেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর শিক্ষক বেলাল উদ্দিন প্রধান। সে সময় নিরাপত্তা বাহিনীর তল্লাশির সময় নগদ অর্থসহ তিনি আটক হন। তিনি ঠাকুরগাঁও জেলা সদরের হাজীপাড়া এলাকার মৃত দবিরুল ইসলামের পুত্র।

আরও পড়ুন: খেজুর, চিনি ও ভোজ্যতেল খালাসে থাকবে অগ্রাধিকার

বিমানবন্দর সূত্র জানায়, নিয়মিত নিরাপত্তা তল্লাশির অংশ হিসেবে যাত্রীদের দেহ ও লাগেজ পরীক্ষা করা হচ্ছিল। এ সময় বেলাল উদ্দিন প্রধানের কাছে অস্বাভাবিক পরিমাণ নগদ টাকা পাওয়া গেলে নিরাপত্তা কর্মীদের সন্দেহ হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে টাকার উৎস ও বহনের উদ্দেশ্য সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় সন্দেহজনকভাবে যৌথবাহিনী তাকে আটক করে। আটকের পর তিনি অসুস্থ্য হয়ে পড়লে প্রথমে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম জানান, উদ্ধার হওয়া জামায়াত আমীরের ৭৪ লাখ টাকা, দুইটি মোবাইল সেট ও প্রয়োজনীয় পড়নের কাপড় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ট্রেজারী চালান মূল্যে জমা করেছে সৈয়দপুর থানা পুলিশ।

আরও পড়ুন: শ্রীপুরে নিখোঁজ তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে ভেসে উঠল গৃহবধূর মরদেহ