চট্টগ্রামের হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ: শিশুসহ দগ্ধ ৭

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ন, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১:৩৬ অপরাহ্ন, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের হালিশহর এলাকায় একটি বাসায় জমে থাকা গ্যাসের বিস্ফোরণে শিশুসহ সাতজন অগ্নিদগ্ধ হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে একটি ভবনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে এবং এতে সাতজন দগ্ধ হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

জানা গেছে, ছয়তলা হালিমা মঞ্জিল ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে গ্যাস জমে বিস্ফোরণ হয়। এতে মুহূর্তেই পুরো বাসায় আগুন ছড়িয়ে পড়ে। বাসায় থাকা শিশুসহ সাতজন দগ্ধ হন।

ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুনে দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি

ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।