সিংগাইরে বেশি দামে পণ্য বিক্রির দায়ে ব্যবসায়ীদের অর্থদণ্ড

Sanchoy Biswas
হাবিবুর রহমান, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ন, ১৯ মার্চ ২০২৬ | আপডেট: ৬:১৬ পূর্বাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইর বাজারে অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে কয়েকজন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিংগাইর থানা পুলিশ সহযোগিতা করে।

আরও পড়ুন: ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে ১০০ কোটি ডলারের চুক্তি

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে কিছু ব্যবসায়ী গার্মেন্টস ও অন্যান্য পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করছিলেন। অভিযোগের ভিত্তিতে বাজারে অভিযান চালানো হয়।

অভিযানে বেবিল্যান্ড দোকানের মালিক মোহাম্মদ আনোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা, টিউলিপ দোকানের মালিক তামিম চৌধুরীকে ৩০ হাজার টাকা এবং সিনহা ফ্যাশনের মালিক ইদ্রিস আলীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের নির্দেশ রাষ্ট্রপতির

এ ছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করায় মুদি ব্যবসায়ী তারিকুল ইসলাম ও নজরুল ইসলামকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার জানান, ভোক্তা স্বার্থ রক্ষা ও বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।