কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কালাকচুয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে একটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন প্রাণ হারান এবং পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
আরও পড়ুন: করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট
নিহতদের মধ্যে রয়েছেন মুফতি আব্দুল মমিন, তার স্ত্রী ঝর্না বেগম, তাদের দুই সন্তান সাইফ ও লাবিবা। তারা নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা। এছাড়া প্রাইভেটকারের চালক জামাল হোসেনও ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় আহত পরিবারের আরেক সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
আরও পড়ুন: নিষেধাজ্ঞার পর আরিচা মহাসড়কে নিন্ত্রণহীনভাবে অটোরিকশা চলাচল
পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর নিহতদের মরদেহ বিভিন্ন হাসপাতালে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জানা গেছে, নিহত মুফতি আব্দুল মমিন ঢাকার একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষক ও প্রধান মুফতি হিসেবে দায়িত্ব পালন করতেন। পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীতে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন তারা।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচলে ধীরগতি দেখা গেলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে বলে জানিয়েছে পুলিশ।





