পল্লবীতে নির্মাণাধীন ভবন থেকে পুলিশের লুণ্ঠিত অস্ত্র ও গুলি উদ্ধার
রাজধানীর পল্লবী থানার আলীনগর এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পুলিশের লুণ্ঠিত অস্ত্র ও গুলি উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে একটি ১২ বোর শটগান, ২৭ রাউন্ড কার্তুজ, ১০ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি এবং দুটি শটগানের খালি খোসা।
আরও পড়ুন: ‘বরিশল ইউনিয়ন’ নামে নতুন ইউনিয়ন পুনর্গঠনের নির্দেশ
মঙ্গলবার (৩১ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানার একটি দল জানতে পারে, পল্লবী থানাধীন সেকশন-১২-এর আলীনগরের সাগুফতা হাউজিংয়ের একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি পড়ে রয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে এসব লুণ্ঠিত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে যৌথ অভিযানে ৪৪ হাজার লিটার তেল জব্দ
আরিফা আখতার প্রীতি বলেন, “সোমবার রাতে সাগুফতা হাউজিংয়ের নির্মাণাধীন ভবনের একটি পরিত্যক্ত কক্ষ থেকে লুণ্ঠিত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”





