ঢাকা-সিলেট মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ঢাকা-সিলেট মহাসড়কে (নরসিংদী) অংশে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের (বাসাইল) এলাকায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া চৌধুরীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: শ্রীপুরে ঝড়-শিলাবৃষ্টিতে ৩০০ হেক্টর জমির বোরোধান ক্ষতিগ্রস্ত, ভেঙে গেছে ৪০০ বসতবাড়ি
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসে গাড়ির কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী ২০,০০০ (বিশ হাজার) টাকা এবং একটি মোটরসাইকেলকে নগদ ১,০০০ (এক হাজার) টাকা জরিমানা করা হয়।
এছাড়াও মহাসড়কের পাশে অবস্থিত জনপ্রিয় হোটেল ও রেস্তোরাঁয় মেয়াদোত্তীর্ণ দই ও কেক বিক্রির অপরাধে নগদ ১৫,০০০ (পনের হাজার) টাকা জরিমানা সহ পৃথক ৩টি মামলায় মোট ৩৬,০০০ (ছত্রিশ হাজার) টাকা আদায় করা হয়।
আরও পড়ুন: খালিয়াজুরীতে শ্রমিক দল নেতার ‘মাদক সেবন’ ছবি ভাইরাল, এলাকায় চাঞ্চল্য





