কুলাউড়ায় গোগালীছড়ার বাঁধ ভেঙে ১৫টি গ্রাম প্লাবিত

Sanchoy Biswas
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ন, ২৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ৯:৩৯ অপরাহ্ন, ২৮ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় অবিরাম বর্ষণ ও পাহাড়ি স্রোতে গোগালীছড়ার কুলাউড়া সদর ইউনিয়নের গাজীপুরে গোগালীছড়ায় প্রায় ১শ ৫০ ফুট বাঁধ ভাঙনের ফলে ১৫টি গ্রাম প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। সোমবার রাতে প্রবল বৃষ্টিপাতের ফলে ও পাহাড়ি ঢলে গোগালীছড়ার বাঁধ ভেঙে সদর ইউনিয়নের বাগাজুরা, হাসনপুর, শ্রীপুর, করেরগ্রাম, মিনারমহল, সৈয়দপুর, গাজীপুর, পুরন্দপুর, হরিপুর, বড়কাপন গ্রামের ব্যাপক আউশক্ষেত, বোরো ধান, আউশের বীজতলা, অসংখ্য ফিশারী তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন কুলাউড়া ও জয়চন্ডি ইউনিয়নে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তার সাথে ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. রেদওয়ান খানসহ সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার ও ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীরা।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের দাবি