লালপুর গ্রামের রাস্তায় জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন

Sanchoy Biswas
মো. আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ন, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:৪৪ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর বাজার সংলগ্ন লালপুর গ্রামের ৫ শতাধিক পরিবারের একমাত্র চলাচলের রাস্তায় ব্যক্তি কর্তৃক সৃষ্ট জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে গ্রামবাসীর উদ্যোগে স্থানীয় লালপুর বাজারে এ মানববন্ধন পালিত হয়।

আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

মানববন্ধনে বক্তারা বলেন, লালপুর গ্রামের প্রভাবশালী আমির আলী ও তার ভাই হানিফ আলী মিলে সরকারি খাল জবরদখল করে গ্রামের প্রধান রাস্তায় বাঁধ নির্মাণ করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রাস্তার জলাবদ্ধতা নিরসনসহ সরকারি খাল উদ্ধার এবং দখলকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়।

এ সময় বক্তব্য রাখেন হাবিবুর রহমান হাবি মড়ল, অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম, ইউপি সদস্য মমিন মিয়া, সাবেক মেম্বার হারুন মিয়া, ব্যবসায়ী দারু মিয়া, ডা. মহরম আলী, ব্যবসায়ী রায়হান মিয়া, আতাবুর সিকদার ও মামুন মিয়া।

আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি

উপস্থিত ছিলেন ফরিদ মিয়া, লায়েছ মিয়া, সাদেক সিকদার, শাহজাহান মিয়া, আবুল মিয়া, নবীর হোসেন, জাকির হোসেন, কিসমত আলী, তালেব আলী, বাবুল মিয়া, নুরুল আমিন, ইউনুস আলী প্রমুখ।