গাজীপুরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ৩
ছবিঃ সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা এলাকায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন।
শনিবার (৯ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, গরু চুরির সময় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। পরে উত্তেজিত জনতা তাদের মারধর করলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
আরও পড়ুন: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
স্থানীয়রা আরও জানান, গরু চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সাভারে কথা কাটাকাটির জেরে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শহিদুল ইসলাম। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





