শ্রীপুরে রেল ব্রিজের নিচ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
গাজীপুরের শ্রীপুরে রেল ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৭ মে) দুপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের বিন্দুবাড়ি এলাকার তেঁতুল ব্রিজের নিচে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। স্থানীয়দের ধারণা, চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে ওই যুবকের মৃত্যু হতে পারে।
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে প্রশাসনিক সংস্কার: ২ বছরে মেধাভিত্তিক নিয়োগ ও পদোন্নতিতে অভূতপূর্ব সাফল্য
স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন জানান, দুপুরে ব্রিজের পাশে খাল থেকে মাছ ধরে ফেরার পথে তিনি মরদেহটি দেখতে পান। নিহতের পরনে ছিল কালো প্যান্ট ও গোলাপি ফুলহাতা শার্ট।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কাইয়ুম আলী বলেন, মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: বাঁশখালীতে বন্যাকবলিত মানুষের পাশে ‘নিরাপদ সড়ক আন্দোলন’





