গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫

Any Akter
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ন, ২৮ মে ২০২৬ | আপডেট: ১২:২৮ অপরাহ্ন, ৩১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গোপালগঞ্জের সদর উপজেলার বেদগ্রামে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজন মোটরসাইকেল আরোহী এবং তিনজন বাসের যাত্রী বলে জানিয়েছে পুলিশ। গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ ও জেলা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নিয়ামুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে গুরুতর আহত আরও একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।