নিষিদ্ধ আ.লীগ নেতা কর্তৃক নারীকে মারধর, আহতদের দেখতে হাসপাতালে ডা. বাচ্চু এমপি

Sanchoy Biswas
বশির আহমেদ কাজল, গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ন, ৩১ মে ২০২৬ | আপডেট: ৭:৩৯ পূর্বাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হাবিবুল্লাহ ও তার সহযোগীদের বিরুদ্ধে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

আরও পড়ুন: দৈনিক বাংলা বাজারে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সেই দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

গত শনিবার সকালে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত হন সমলা খাতুন (৯৫), সাইফুল ইসলাম, মাসুদা আক্তার ও বিথী আক্তার। এ ঘটনায় শ্রীপুর থানায় হাবিবুল্লাহসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: নাজিরপুরে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চিতলমারী একাদশ

ভুক্তভোগীদের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও হাবিবুল্লাহ ও তার লোকজন বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টা করে। বাধা দিলে তারা বাড়িতে ঢুকে নারী-পুরুষ নির্বিশেষে হামলা চালায়, স্বর্ণালঙ্কার লুট করে এবং এক নারীকে শ্লীলতাহানির চেষ্টা করে।

এদিকে রোববার আহতদের দেখতে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। তিনি আহতদের খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এমপি বাচ্চু বলেন, “হাবিবুল্লাহ আওয়ামী লীগের শাসনামলে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য কুখ্যাত ছিল। নারী ও শিশুদের ওপর এমন বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি পুলিশ প্রশাসনকে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশনা দিয়েছি।”

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে অভিযুক্তরা পলাতক রয়েছে।