আশুলিয়ায় বিদেশি রিভলবারসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

Sadek Ali
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ন, ০৯ জুন ২০২৬ | আপডেট: ৪:৩৩ অপরাহ্ন, ০৯ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা জেলার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার ও এক রাউন্ড গুলিসহ এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ডিবি (উত্তর) পুলিশ।

গ্রেফতারকৃত আসামীর নাম মো. খোকন (২৬)। সে টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার অর্জুনা এলাকার

আরও পড়ুন: রাজশাহীর পবায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল, তদন্তে পুলিশ

মো. মঈনউদ্দিন মন্ডলের ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার চিত্রাশাইল (কাঠালতলা) এলাকায় বসবাস করতেন।

তার কাছ থেকে ১টি বিদেশি রিভলবার এবং ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। রিভলবারটির ব্যারেলে ইংরেজিতে “MADE IN PAKISTAN” লেখা রয়েছে।

আরও পড়ুন: পাবনায় কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামীদের বাড়িতে অগ্নিসংযোগ, দগ্ধ হয়ে নিহত ৩

মঙ্গলবার (৯জুন) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছন গোয়েন্দা পুলিশ।

এর আগে গত  সোমবার (৮ জুন) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে আশুলিয়ার থানাধীন বাইপাইল এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. আঃ মুত্তালিবসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।