কাপাসিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন ও পুরস্কার বিতরণ
স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন, শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রদর্শনী শেষে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতাভুক্ত “এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)”–এর আয়োজনে “Startup, Science Project and Innovation Idea Showcasing” প্রোগ্রামের আয়োজন করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবি
দিনব্যাপী উদ্ভাবনী প্রতিযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. তামান্না তাসনীমের সভাপতিত্বে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন আইউবী।
“মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল আরিফ সরকারের সার্বিক ব্যবস্থাপনায় প্রদর্শিত উদ্ভাবনী প্রতিযোগিতায় উপজেলার ১৫টি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা পৃথক স্টলে তাদের উদ্ভাবনী বিষয় উপস্থাপন করেন।
আরও পড়ুন: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী বেলায়েত হোসেন
আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফাউল হক, জেলা ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আফজাল হোসাইন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মো. সেলিম হোসেন আরজু, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ. এম. কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শামসুল হুদা লিটন, উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, কাপাসিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্যসচিব মো. আবুল বাশার, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহমুদুল হক, লোহাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা সুলতানাসহ অন্যান্য অতিথিবৃন্দ।
উপজেলা পর্যায়ে “ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, হাইলজোর”-এর শিক্ষার্থীদের দল প্রথম স্থান অধিকার করেছে। কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখা দ্বিতীয় এবং রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তৃতীয় স্থান অর্জন করেছে। তাদের মাঝে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষার্থীদের “সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তা সৃষ্টিতে গুরুত্বারোপ” এবং “সুশিক্ষায় মেধাবী শিক্ষক” কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে “উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার” এবং “সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার” প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়। এ উপলক্ষে উপজেলা ও থানা পর্যায়ে এবং পরবর্তীতে জেলা পর্যায়ে প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষক নির্বাচন করা হবে। উপজেলা ও জেলা পর্যায়ের বাছাই শেষে নির্বাচিত দলসমূহকে নিয়ে জাতীয় পর্যায়ে এ প্রোগ্রামের আয়োজন করা হবে।





