বগুড়ায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

Sanchoy Biswas
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ন, ১৭ জুন ২০২৬ | আপডেট: ১০:২৮ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়া কাহালু চারমাথা এলাকায় করতোয়া আন্তঃনগর ট্রেনের ধাক্কায় ফেরদৌস (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। উক্ত রেলস্টেশনের গেটের সামনে মাদরাসাতুস সাহাবার পাশে ঘটনাটি ঘটে।

নিহত ফেরদৌস বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের সাদেকপুর গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে। পেশায় তিনি একজন বেসরকারি চাকরিজীবী ছিলেন।

আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

ঘটনাসূত্রে জানা যায়, নিহত ফেরদৌস ঘটনার দিন সকালে কাহালুতে দায়িত্ব পালন করতে গিয়ে কানে হেডফোন লাগিয়ে কাহালু-বগুড়া রেললাইনের পাশ দিয়ে মোবাইল ফোনে কথোপকথন বলতে বলতে রাস্তা পার হচ্ছিলেন। পথিমধ্যে উক্ত স্থানে সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম গত ১৭ জুন (বুধবার) বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, উক্ত ঘটনার পরপরই কাহালু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি