ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন
ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা এবং সারাদেশে মন্দির ও ধর্মীয় উপাসনালয় গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে চুয়াডাঙ্গার সর্বস্তরের হিন্দুধর্মাবলম্বীরা অংশ নেন।
আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত
শনিবার (২০ জুন) বেলা সাড়ে ১১টায় শহরের শহীদ হাসান চত্বরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট চুয়াডাঙ্গা জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ধর্মগুরুর ছবিতে জুতা নিক্ষেপ এবং মন্দির ভাঙার হুমকির মতো ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করে কোনোভাবেই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে দেওয়া হবে না।
আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি
বক্তারা শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটি চুয়াডাঙ্গা জেলা সভাপতি সুরেশ কুমার আগরওয়ালা, সাধারণ সম্পাদক উত্তম রঞ্জন দেবনাথসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।





