সাভারে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
ঢাকার সাভারে জমিতে কাজ করার সময় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা সনাই কৃষক বলে জানা গেছে।
রোববার (২১ জুন) বিকেলে উপজেলার বনগাঁও ইউনিয়নের কোন্ডা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: আশুলিয়ায় অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা, সড়কের পাশে মরদেহ
নিহতরা হলেন সাভারের বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুর এলাকার মৃত বুদ্দু মিয়ার ছেলে দ্বীন ইসলাম (৪৬), রংপুরের মিঠাপুকুর উপজেলার গিরাই এলাকার মৃত আব্বাস আলীর ছেলে দুলাল (৬০)—যিনি সাভারের হেমায়েতপুর বড় মসজিদ উত্তরপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন—এবং রাজবাড়ির পাংশা উপজেলার হাবাসপুর এলাকার মৃত আদু প্রামানিকের ছেলে হক আলী প্রামানিক (৬২), তিনি সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকায় ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টির মধ্যে কৃষিকাজ করছিলেন কয়েকজন কৃষক। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত অবস্থায় অপর একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: নবীগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, বৃষ্টির সময় জমিতে কাজ করার সময় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি কোন্ডা এলাকায় ঘটে।





