চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী বৃদ্ধা নিহত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে হাসিনা খাতুন (৬০) নামে এক প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রোববার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ রেলগেটের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: জৈন্তাপুরে ইজারা বহির্ভূত এলাকা থেকে বালু উত্তোলন, ১ লাখ টাকা জরিমানা
নিহত হাসিনা খাতুন আলমডাঙ্গা উপজেলার গড়গড়ি গ্রামের আজগর আলীর স্ত্রী।
জিআরপি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা খুলনাগামী মেইল মহানন্দা ট্রেনটি আলমডাঙ্গা মুন্সিগঞ্জ রেলগেট এলাকায় পৌঁছালে হাসিনা খাতুন রেললাইনের পাশে ছিলেন। এ সময় হঠাৎ তিনি ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন: পরিবেশ সুরক্ষায় চিনিশিল্প কারখানায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং আখ রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন
খবর পেয়ে পোড়াদহ জিআরপি পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দা ফটিক আলী জানান, হাসিনা খাতুন একটি দোকান থেকে পানি পান করে রেললাইনের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়।
পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





