কুলাউড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

Sanchoy Biswas
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ১:৩২ পূর্বাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করা হয়। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে সোমবার (১৩ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার।

আরও পড়ুন: দৈনিক বাংলা বাজারে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সেই দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন বাচ্চু এবং সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ বর্মা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাজেদা আক্তার, মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান প্রমুখ।

আরও পড়ুন: নাজিরপুরে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চিতলমারী একাদশ

সভা শেষে পরিবার পরিকল্পনা ও মা-শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রমে অবদান রাখায় কুলাউড়া উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ কর্মীদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন ইউএনও সানজিদা আক্তার।