দরিদ্র পিতার মেয়ের বিয়েতে ফেনী জেলা জামায়াত আমিরের মানবিক সহায়তা
ফেনী পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের এক দরিদ্র পিতার মেয়ের বিয়েতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান। শনিবার (আজ) দুপুরে তিনি ওই পরিবারের হাতে মেয়ের বিয়ের জন্য নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় মুফতি আবদুল হান্নান বলেন, সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক ও নৈতিক দায়িত্ব। সামর্থ্যবান ব্যক্তি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তাহলে অনেক দরিদ্র পরিবারের কষ্ট লাঘব করা সম্ভব হবে। তিনি সমাজে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: জনগণই দেশের মালিক, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আপসহীন সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল
সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী শহর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ফেনী পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জিয়া উদ্দিন বাবলুসহ স্থানীয় ও দলীয় নেতৃবৃন্দ।
স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দরিদ্র পরিবারের মেয়ের বিয়েতে এ ধরনের সহযোগিতা শুধু আর্থিক সহায়তাই নয়, বরং সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতারও একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
আরও পড়ুন: সোনাগাজীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ফেনী জেলা জামায়াতের আমীর





