বগুড়ায় আগমন সাত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর
বগুড়ায় আগমন সাত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা তিনজন মন্ত্রী-প্রতিমন্ত্রীর। দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং মতবিনিময় সভায় অংশগ্রহণ করতে তাঁদের বগুড়া সফরের কর্মসূচি নির্ধারণ করা হয়েছে।
আগামী (৮ আগস্ট) শনিবার সফরসূচি অনুযায়ী, বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, জাতীয় সংসদ সদস্য (এমপি), সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, জাতীয় সংসদ সদস্য (এমপি), এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদ সদস্য (এমপি), বগুড়ায় অবস্থান করবেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন রাসিক প্রশাসক
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, সফরকালে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া বগুড়া শাহ ফতেহ আলী সেতুর উদ্বোধন, শাকপালা পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন, বগুড়া সড়ক জোনের উদ্বোধন, বিসিক শিল্প পার্কের স্থান পরিদর্শন এবং বিসিক শিল্প উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।
তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয় ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও এ সফর ঘিরে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: কুশিয়ারার দুই তীরে বাংলাদেশ-ভারতের মানুষের মিলনমেলা, জকিগঞ্জে দুর্গোৎসবের বিদায়





