কুলাউড়ায় যানজট নিরসনে প্রশাসনের সভা

Sanchoy Biswas
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৬ | আপডেট: ১১:৩৫ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া শহরের যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে সিএনজি অটোরিকশার মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, কুলাউড়া থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনিরসহ সিএনজি অটোরিকশার মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রাজশাহী ও ঝালকাঠিতে নতুন পুলিশ সুপার নিয়োগ

সভায় শহরের যানজট কমাতে সিএনজি অটোরিকশা নির্দিষ্ট স্থানে রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে শহরের সাতটি অস্থায়ী স্ট্যান্ডে দুটি করে সিএনজি অটোরিকশা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে সড়কের ওপর যত্রতত্র সিএনজি দাঁড় করিয়ে রাখা এবং যেখানে-সেখানে যাত্রী ওঠানামা না করানোর বিষয়ে মালিক-শ্রমিকদের সতর্ক করা হয়।