পরশুরাম সোনালী ব্যাংকের গেট থেকে ১ লাখ টাকা ছিনতাই

Sanchoy Biswas
সুরঞ্জিত নাগ, ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬ | আপডেট: ১১:৫২ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পরশুরাম সোনালী ব্যাংকের গেট থেকে অভিনব কায়দায় সদ্যপ্রয়াত শিক্ষা কর্মকর্তা ধন মিয়ার স্ত্রী হোসনে আরা বেগমের এক লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুই নারী ছিনতাইকারী।

বৃহস্পতিবার সকাল ১১:৫০ মিনিটে এই ঘটনা ঘটে। এর আগে শিক্ষা কর্মকর্তা ধন মিয়ার স্ত্রী হোসনে আরা বেগম তার মেয়ে লুগনা শারমিনকে সঙ্গে নিয়ে সোনালী ব্যাংক পরশুরাম শাখা থেকে পেনশনের এক লাখ টাকা উত্তোলন করে নিচে নেমে রিকশায় ওঠার চেষ্টা করেন।

আরও পড়ুন: জামালপুরে চাঞ্চল্যকর চাচা-ভাতিজা হত্যা: ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

এই সময় দুই ছিনতাইকারী রিকশাটি তাদের রিজার্ভ করা দাবি করে টানাহেঁচড়া শুরু করেন। এ পর্যায়ে ভ্যানিটি ব্যাগ থেকে অভিনব কৌশলে ১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

শিক্ষা কর্মকর্তা ধন মিয়ার মেয়ে লুগনা শারমিন বলেন, তার বৃদ্ধ মা ব্যাংক থেকে টাকা তুলে গেট পর্যন্ত গেলে পূর্ব থেকে ওত পেতে থাকা দুই ছিনতাইকারী আমাদের রিকশায় ওঠার চেষ্টা করে। তারা আমাদের রিকশাকে তাদের রিকশা বলে দাবি করে। একপর্যায়ে কৌশলে হিজাব পরা দুই নারী ভ্যানিটি ব্যাগের চেইন খুলে এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

আরও পড়ুন: জিএমপির নতুন পুলিশ ক্যাম্পের উদ্বোধন

বিষয়টি তাৎক্ষণিকভাবে সোনালী ব্যাংক ম্যানেজারকে অবহিত করলে তারা ঘটনাটি শোনেন। এরপর সিসি ক্যামেরা দেখতে বললে ব্যাংকের গেটের গোড়ায় সিসি ক্যামেরা নেই বলে জানান।

লুগনা শারমিন আরও বলেন, পরবর্তীতে ব্যাংকের পাশের কামরুল ইলেকট্রনিক্সের সিসি ক্যামেরা দেখলে সেখানে ছিনতাইকারীদের আংশিক দেখা যায়।

এ ব্যাপারে পরশুরাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে টাকা উদ্ধারের চেষ্টা করছেন বলে জানা গেছে।