বগুড়ায় অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ-জনতা সহযোগিতার আহ্বান

Shahrier Islam Pallab
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ন, ০২ অক্টোবর ২০২৬ | আপডেট: ৩:৫৬ অপরাহ্ন, ০২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সমাজ থেকে মাদক, কিশোর অপরাধ ও চুরি-ছিনতাইসহ সার্বিক অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণকে জরুরি বলে উল্লেখ করেছেন বক্তারা। তাঁরা বলেন, স্থানীয় পর্যায়ে অপরাধের তথ্য দ্রুত পুলিশকে জানিয়ে অপরাধীদের রুখে দিতে হবে। এর মাধ্যমে পুলিশ ও জনতার মধ্যে দূরত্ব কমে আসবে এবং একটি নিরাপদ সমাজ গড়ে উঠবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের রানীরহাট বন্দরে আয়োজিত এক 'কমিউনিটি পুলিশিং সমাবেশ'-এ এসব কথা বলেন আমন্ত্রিত অতিথিরা। পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক বিশ্বাস, যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে আশেকপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটি এই সমাবেশের আয়োজন করে।

আরও পড়ুন: সিলেট সীমান্তে ১৮ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক

​আশেকপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. মনোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হোসাইন মোহাম্মদ রায়হান। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সংগঠনের সহসভাপতি মো. নূরনবী। ​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য  রাখেন মো. আশিক ইকবাল, অফিসার ইনচার্জ  (ওসি), শাজাহানপুর থানা,​রফিকুল ইসলাম, সভাপতি, শাজাহানপুর থানা কমিউনিটি পুলিশিং ফোরাম,

​অধ্যক্ষ মুহাম্মদ জাফর আলমগীর, সাধারণ সম্পাদক, শাজাহানপুর থানা কমিউনিটি পুলিশিং ফোরাম,​ইদ্রিস আলী সাকিদার, সভাপতি, আশেকপুর ইউনিয়ন বিএনপি,​নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক, আশেকপুর ইউনিয়ন বিএনপি,​মিরাজুল ইসলাম নান্নু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আশেকপুর ইউনিয়ন পরিষদ,​আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক, রানীরহাট উচ্চ বিদ্যালয়,​আজাদুর রহমান, সিনিয়র সহ -সভাপতি, জেলা তাঁতীদল, ​সোহেল মেম্বার, যুবদল নেতা,​সমাবেশে আশেকপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রেলক্রসিংয়ে সুবর্ণ এক্সপ্রেসের ধাক্কা, দুমড়ে-মুচড়ে গেল অ্যাম্বুলেন্স