কুলাউড়ায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

Sanchoy Biswas
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:৪০ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা উৎপল কুমার দাশ, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, এমপির রাজনৈতিক সচিব-১ এস এম জামান মতিন, রাজনৈতিক সচিব-২ সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক মো. আব্দুল মুনতাজিম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, চেয়ারম্যান আজিজুর রহমান মনির, পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. অরুণাভ দে ও সাধারণ সম্পাদক অজয় দাস, সাবেক সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, পূজা উদযাপন ফ্রন্ট আহ্বায়ক বিধান দেব ও সদস্য সচিব গৌরাঙ্গ দেব, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আদুল মুহিত বাবলুসহ বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দ।

আরও পড়ুন: আবারও শুরু হচ্ছে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

ইউএনও সানজিদা আক্তার বলেন, সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য প্রশাসনের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা মাঠ পর্যায়ে কাজ করবে। তিনি শারদীয় উৎসব পালনে সর্বমহলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, কুলাউড়া উপজেলায় স্থায়ী, অস্থায়ী ও ব্যক্তিগত পর্যায়ে মোট ২২৬টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: উলিপুরে নাটির খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬ জন শিক্ষক, ৭ শিক্ষার্থী