টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় আগুন
গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে বেক্সিমকো রোডের কারখানাটির চারতলা ভবনের চতুর্থ তলায় আগুন লাগে। পরে আগুন ওষুধ তৈরির কাঁচামালের গুদাম ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
আরও পড়ুন: পাকুন্দিয়ায় শিশিরভেজা সকালে শীতের আভাস
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ১০টা ২০ মিনিটে কারখানার চারতলা ভবনের ওপরের তলায় আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত কাঁচামালের গুদাম ও সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন: পাঁচবিবিতে অটোভ্যান চালককে হত্যা করে অটো ছিনতাই
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।





