নিষেধাজ্ঞা প্রত্যাহার, পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ৯:০৪ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাজেকের সব পর্যটনকেন্দ্র ভ্রমণের জন্য উন্মুক্ত ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে এ ঘোষণা দেওয়া হয়। এর ফলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর আবারও সাজেকে ভ্রমণের সুযোগ পাচ্ছেন পর্যটকেরা।

এর আগে, রোববার (১১ অক্টোবর) অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করে রাঙামাটি জেলা প্রশাসন। এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক কারবারিদের সশস্ত্র হামলা, আহত ২

জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে পর্যটন এলাকা ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

‘জেএসএস নামধারী কিছু সন্ত্রাসী সাজেকে অবস্থান করছে’—এমন দাবি তুলে রোববার সকালে দুটি সংগঠন অবরোধের ডাক দেয়। পরে দুপুরে সাজেকে পর্যটকদের চলাচলের সড়কের গঙ্গারাম বাজার এলাকায় অবরোধ করা হলে বিপাকে পড়েন পর্যটকেরা।

আরও পড়ুন: স্কুলে মারামারি করা সেই দুই শিক্ষক স্বামী-স্ত্রী, একসঙ্গে বদলির সুপারিশ

পরিস্থিতির কারণে পর্যটকদের যাতায়াত ব্যাহত হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনার পর পর্যটকদের সাজেক ভ্যালিতে নিয়ে যাওয়া হয়।

পরবর্তী পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার রাতে সাজেকের সব পর্যটনকেন্দ্র ভ্রমণের জন্য উন্মুক্ত ঘোষণা করে জেলা প্রশাসন।