নান্দাইলে ৩১ টি পূজামন্ডপের জন্যে তথ্য প্রতিমন্ত্রীর শুভেচ্ছাসহ টিন ও চাল বিতরন

Shahrier Islam Pallab
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:০৪ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৩১টি দুর্গাপূজামণ্ডপের নেতৃবৃন্দের কাছে শুভেচ্ছা উপহার দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরী এমপি। তাঁর ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি পূজামণ্ডপে পাঁচ হাজার টাকা করে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল এবং মোট ৬২ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: জয়পুরহাটে শারদীয় দুর্গোৎসব ঘিরে বিজিবির কড়া নিরাপত্তা: মণ্ডপ পরিদর্শনে ২০ বিজিবি অধিনায়ক

এদিকে, ব্যক্তিগত শুভেচ্ছা উপহার ও সরকারের পক্ষ থেকে সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নান্দাইল উপজেলা দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ সাহা ও সাধারণ সম্পাদক বাবু পল্লব রায়। তাঁরা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরী এমপির প্রতি কৃতজ্ঞতা জানান।