পুলিশ হেফাজতে টুপটুপ রিসোর্টের ম্যানেজার
ছবিঃ সংগৃহীত
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে তাঁকে ঘটনাস্থল থেকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
আরও পড়ুন: কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৬ ইউনিট
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার।
তিনি জানান, সুমনকে থানায় নেওয়া হচ্ছে। তাঁকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হবে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
আরও পড়ুন: শরীয়তপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে ২৫ আনসার ব্যাটালিয়ান পরিচালক
এর আগে, বিকেল ৩টার দিকে রিসোর্টটিতে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।





